বগুড়ার পল্লীতে পুকুরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে প্রান গেল লিখন (৮) নামের এক শিশুর ।মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বুধবার সকালে শেরপুর উপজেলার শেরুয়া নামাপাড়া গ্রামে ।
নিহত লিখন উপজেলার শেরুয়া নামাপাড়া গ্রামের আব্দুল ওয়াহের ছেলে।
স্থনীয় সূত্রে জানা গেছে,উপজেলার শেরুয়া এলাকার নামাপাড়া গ্রামে একটি পুকুরে প্রতিদিন সকালে মাছ মরে ভেসে ওঠে। এত করে শিশু লিখন প্রতিদিন ভোরে সেই পুকুরে ভেসে থাকা মাছ ধরতে যায়। একই ভাবে বুধবার ভোরে লিখন মাছ ধরতে যায় । কিন্তু প্রতিদিনের মত সে আর ফিরে আসেনি। সকালে এলাকাবাসী এলাকার ওই পুকুরের পানিতে লিখনের মৃতদেহ দেখে । পরে রোকজন লাশটি উদ্ধার করে পাড়ে তোলে ।