নওগাঁর সাপাহার থানায় কর্মরত পুলিশ অফিসারদের রেশন থেকে অসহায় ১শ'টি পরিবারের মধ্যে খাদ্য দ্রব্য বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় সাপাহার থানা চত্ত্বরে গোল বৃত্ত অঙ্কনের পর সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলায় করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া নি¤œ আয়ের ১ শ পরিবারের মধ্েয ৭ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল, ৫শ' গ্রাম তেল ও একটি করে সাবান বিতরণ করেন থানা পুলিশ।
এসময় সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) এএসপি বিনয় কুমার, অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাই, ওসি তদন্ত মনিরুল ইসলাম, সকল এসআই, এএসআই,সকল পুলিশ সদস্য,গণ্যমান্য ব্যাক্তি বর্গ সেখানে উপস্থিত ছিলেন।