তানোরের মুন্ডুমালা পৌর এলাকায় করোনা প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন দরিদ্রদের দ্বারে দ্বারে চাল, ডাল, আলু ও সাবান পৌছে দিচ্ছেন মুন্ডুমালা পৌর আ’লীগ সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান।
গত কয়েকদিনে তিনি ব্যাক্তিগত উদ্যোগে মুন্ডুমালা পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লার ২হাজার ৫শ’টি দরিদ্র পরিবারকে তেল কিনার জন্য নগদ ৫০ টাকা, ৭কেজি চাল, আধাঁ কেজি ডাল, ২ কেজি আলু, মাস্ক ও সাবান পৌছে দিয়েছেন। এব্যাপারে মুন্ডুমালা পৌর আ’লীগ সাংগঠনিক ও প্রথম শ্রেনীর ঠিকাদার সাইদুর রহমান বলেন, বরেন্দ্র অঞ্চলের প্রান কেন্দ্র মুন্ডুমালা পৌর এলাকার দরিদ্র জনগোষ্ঠীর পরিবারগুলো করোনা প্রতিরোধে ঘরে থাকায় কষ্টের মধ্যে জীবন যাপন করছে। সাধ্যমত যতটুকু পারছি সহযোগীতা করছি, তিনি সমাজের বৃত্তবানদের এসব দরিদ্র পরিবারের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।