দেশে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তাররোধে আগামী ৪ এপ্রিল পর্যন্ত সরকার ঘোষিত সাধারণ ছুটিতে সবচেয়ে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানকারী খেটে খাওয়া অসহায় ও দুস্থ্য মানুষেরা।
দিনাজপুর শহরে এসব গৃহে অবস্থানকারী ৩’শ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন পাটুয়াপাড়া এলাকাবাসী।
মঙ্গলবার সকালে শহরের পাটুয়াপাড়া এলাকায় বাছাই করে গৃহে অবস্থানকারী ৩’শ অসহায় পরিবারকে এ খাদ্য সামগ্রী দেয়া।
পাটুয়াপাড়া এলাকাবাসীর খাদ্য বিতরণ কমিটির সভাপতি আমান উল্লাহ আমান জানান, এলাকার মুরব্বীগণ, যুব সমাজ ও অন্যান্য ব্যক্তিদের সহযোগিতায় এমন উদ্যোগ গ্রহন করা হয় এবং একটি খাদ্য বিতরণ কমিটিও গঠন করা হয়। ৩’শ অসহায় পরিবারের মাঝে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, আধা কেজি তেল ও ১ কেজি মুড়ি দেয়া হয়।
দিনাজপুর শহরের ছয় রাস্তা মোড়ে খাদ্য বিতরণকালে উপস্থিত ছিলেন আবু সাঈদ কুমার, শাহিন, মাহবুবসহ এলাকাবাসী।