দিনাজপুরের সদর ও ফুলবাড়ী উপজেলাসহ বিভিন্ন এলাকায় করোনাভাইরাস সচেতনতায় মাস্ক ও জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়।
মঙ্গলবার দিনাজপুর সদর উপজেলার চেহেলেগাজী ইউনিয়নে ব্যাক্তিগত উদ্যোগে করোনাভাইরাস সচেতনতায় প্রায় ৫শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। উত্তর গোবিন্দপুর, খাটারপাড়া আদিবাসী এলাকা, আদিবাসী নেতা শিরিল হেম্রম পারগানার বাড়ী, ইউনিয়ন ভূমি অফিস এলাকা, রাণীগঞ্জ বাজারের বিভিন্নস্থানে ও বাড়ীবাড়ী এবং বিভিন্ন যানবাহণে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়। উদ্বোধন করেন সদর উপজেলার চেহেলেগাজী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য জীবন কুমার রায় জগবন্ধু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আদিবাসী সভাপতি শিরিল পারগানা, গ্রাম প্রধান বাবুল বাস্কে প্রমূখ।
অপরদিকে, মঙ্গলবার সকাল থেকে ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর, দৌলতপুর দক্ষিনপাড়া, মুকসেদপুর ও জানীপুর এলাকায় জীবানুনাশক স্প্রে করেন ওই এলাকার গ্রামবাসীরা।
এসময় গ্রামবাসীরা বলেন, চারিদিকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় শহরের মানুষ ঘর থেকে বের না হলেও, গ্রামের মানুষদের প্রয়োজনে ক্ষেতে-খামারে যেতে হচ্ছে। মানুষের খাদ্য যোগাড় করার পাশাপাশি গৃহপালিত গরু, ছাগল ভেড়া মহিষের খাদ্য যোগারও করতে হচ্ছে। এজন্য গ্রামের রাস্তা-ঘাট জীবানুমুক্ত রাখা বিশেষ প্রয়োজন। কিন্তু দৌলতপুর ইউপি চেয়ারম্যান আবদুল আজিজ মন্ডল এ বিষয়ে কোন পদক্ষেপ না নেয়ায়, তারা নিজেরায় রাস্তার-ঘাটের জীবানুমুক্ত করতে এই স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে। জীবানুমুক্ত স্প্রে তদারকি করছেন, বলিভদ্রপুর গ্রামের আয়ুব আলী,আতাউর রহমান জাকির হোসেন, দৌলতপুর গ্রামের মিলন, আনিছুর রহমান শাহিনুর রহমান সুজন, ও কুশলপুর গ্রামের জাহাঙ্গির আলম প্রমুখ।