বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের সৌজন্যে এবং জেলা পরিষদের পক্ষ থেকে ফকিরহাট উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন গতকাল সকালে আট্টাকী ও পাগলা সহ বিভিন্ন স্থানে করোনা দুর্যোগের কারণে ঘরে থাকা হতদরীদ্রদের মাঝে সহায়তা বিতরণ করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ৮ইউনিয়নের মোট ১৬ শত হতদরীদ্রদের মাথে এই সহায়তা প্রদান করা হচ্ছে। এরমধ্যে রয়েছে ১০ কেজি চাউলসহ ডাল, আলু, তেল, লবন, পিয়াজ, সাবার। হতদরীদ্রদের মাঝে সহায়তা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ মামুনার রশীদ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ওবাইদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন কুমার দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানার কর্মকর্তা ইনচার্জ আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, সহ-সভাপতি শেখআঃ রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা,মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, ডাঃ শাহরিয়ার শামিম প্রমূখ।