করোনা সংক্রমনের প্রভাবে দেশের মানুষেরা এখন হোম কোয়ারেন্টাইনে এবং লকডাউনের মাঝে জীবনযাপন করছে। বেশ কয়েকদিন ধরে ঘর বাড়ীতে অবস্থান করায় ইতোমধ্যে কর্মহীন হয়ে পরেছে তারা। তাইতো এসব কিছু কর্মহীন মানুষের সাময়িকভাবে দু এক দিনের খাদ্যের চাহিদা মেটানোর অংশ হিসেবে খাদ্য সমাগ্রী বিতরণের দায়িত্ব নিলো বগুড়ার শেরপুরে অপরাজিত শিল্প-সাহিত্য পরিবার। এর অংশ হিসেবে ৩০ মার্চ সোমবার বিকেলে শেরপুর থানা চত্ত্বর থেকে উপজেলার শতাধিক কর্মহীন হত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেয় সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ মো. হুমায়ুন কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, সংগঠনের সভাপতি নাহিদ হাসান রবিন, সহ-সভাপতি আবু সাঈদ ফকির, নির্বাহী সদস্য মামুনুর রশীদ চৌধুরী, ডা. মনিরুজ্জামান স্বপন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, আনন্দ টিভির জেলা প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তবে ত্রাণ অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করে করোনার ভয়াবহতার হাত থেকে মুক্ত হতে দোয়া কামনা করেন গ্রহীতারা।