করোনা ভাইরাস প্রতিরোধের জনসচেতনামুলক কর্মকান্ডের অংশ হিসেবে বগুড়ার শেরপুর ৩১ মার্চ গাড়ীদহ বাজার এলাকায় মোবাইল কোর্টের পৃথক অভিযানে ৭ হাজার ছয়শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এতে অংশগ্রহণ করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। মোটর সাইকেলে একজনের বেশী ব্যক্তি চড়া যাবেনা- সরকারের এই আদেশ অমান্য করে দুইজন/তিনজন চড়ার কারণে ১০ জনকে ২ হাজার পাঁচশত টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া পৌরসভাস্থ নবমী সিনেমা হল এলাকায় ঋণদানকারী প্রতিষ্ঠান আইডি এফ কে ঋণের কিস্তি পরিশোধে গ্রাহকদেরকে হয়রানী না করতে সতর্ক করা হয়। সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করার জন্য সকলকে অনুরোধ করেন এই কর্মকর্তা। অপরদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে শেরপুর উপজেলার ধুনট মোড় ও মির্জাপুর এলাকায় সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম রানা। সরকারি আদেশ অমান্য করে ট্রাকে লোক পরিবহন করায় ও মোটর সাইকেলে একের অধিক আরোহী নিয়ে চলাচল করায় ৫ জনকে মোট ৫১০০ টাকা জরিমানা করা হয়। এ সময় শেরপুর থানা পুলিশ সহায়তা করেন।
এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।