বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ৩টি ইউনিয়নে দরিদ্র ও অসহায়দের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। মঙ্গলবার আদমদীঘি উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদের নেতৃত্বে ছাতিয়ানগ্রাম, কুন্দগ্রাম ও চাঁপাপুর ইউনিয়নের ৬৬০টি পরিবারের ঘরে ঘরে গিয়ে চাল ও নগদ অর্থ প্রদান করা হয়। বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন আদমদীঘি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেন, ছাতিয়ানগ্রাম ইউপি চেয়ারম্যান আবদুল হক আবু, কুন্দগ্রাম ইউপি চেয়ারম্যান এস.এম বেলাল হোসেন ও চাঁপাপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. সামছুল হক সাম।