বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে গভীর রাতে মন্দিরে ঢুকে ৪টি প্রতিমা ভাংচুর করার ঘটনায় পূজা উদযাপন উপজেলা কমিটির সাধারন সম্পাদক মিহির কুমার সরকার বাদী হয়ে সোমবার রাতে আদমদীঘি থানায় অজ্ঞাতনামা উল্লেখ করে একটি মামলা দায়ের হয়েছে।
উল্লেখ্য, সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি এলাকায় অবস্থিত দূর্গা মন্দিরে থাকা কালী, শিব, সরস্বতী ও লক্ষী প্রতিমার মাথা কে বা কারা ভেঙ্গে ফেলেছে। শনিবার সকালে স্থানীয়রা মন্দিরের প্রতিমা গুলো ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে আদমদীঘি থানার কর্মকর্তা ইনচার্জ জালাল উদ্দিন মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনার মামলা দায়ের হয়েছে বলে জানান।