করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির উদ্যোগে পৌর শহরের প্রতিটি মহল্লা জীবানুনাশক তরল ছিটিয়ে পরিচ্ছনতা কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে সান্তাহার পুলিশ ফাঁড়ি থেকে জীবানুমুক্ত এবং পরিচ্ছন্ন করার এই কার্যক্রমের উদ্ধোধন করেন সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমান । এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ, এ এস আই রুস্তম ফারুক, সহ পুলিশ সদস্যরা।
এ সময় ফাঁড়ির ইনর্চাজ আনিসুর রহমান জানান, মোট ৫ হাজার লিটার পানির ট্রাংকি ধারন ক্ষমতা সম্পন্ন তরল জীবানুনাশক জনবহুল স্থানগুলোতে ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে পৌর শহর ছাড়াও বিভিন্ন গ্রামের সকল স্থানে ছিটানো হবে। সেই সাথে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন থাকা সহ প্রয়োজন ছাড়া বাড়ি থেকে সাধারন মানুষ কে বের না হতে আহবান জানান।