করোনা সতর্কতায় যখন অঘোষিত লকডাউন সবখানে, দরিদ্র পরিবারগুলোর দুশ্চিন্তা কিভাবে যোগাড় হবে খাদ্য, ঠিক তখন তার নিজ গ্রামের বাড়ি বোয়ালিয়া ইউনিয়নের দোগাছীতে গিয়ে নগদ টাকা পৌঁছে দিচ্ছে বগুড়ার সান্তাহার শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও নাহিদ অটো মেটিক রাইস মিলের মালিক সরদার আহম্মেদ আলী স্বপন। তিনি নিজ উদ্যোগ ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র পরিবারগুলোর প্রতিটি পরিবার কে নগদ ৫শত টাকা বিতরন করেন।
মঙ্গলবার সকালে তিনি এই নগদ টাকা বিতরন কার্যক্রম শুরু করেন। এ সময় উপস্থিত ছিলেন তার ছেলে নাহিদ সরদার, সাহিদ সরদার, ভাতিজা রুকু, রোমেন, আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় দোগাছী গ্রামের ৩৫৫ জন দরিদ্র মানুষের হাতে নগদ টাকা পৌঁছা দেওয়া হয়েছে।