পটুয়াখালীর বাউফলে করোনা প্রতিরোধে পটুয়াখালী জেলা পরিষদের পক্ষে প্রচারনা ও লিফলেট বিতরন করা হয়েছে। পরিষদের সদস্য, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান জনসচেতনতার লক্ষে বাউফল পৌরসভা, নাজিরপুর, দাশপাড়া ও কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরন করেন। সোমবার দিনব্যাপী এ কর্মসূচীর আওতায় এসব এলাকায় মাইকিংও করা হয়েছে। এ সময় দশম জাতীয় সংসদের চীফহুইপ আলহাজ্ব আ .স .ম ফিরোজ এমপি ‘র পক্ষ থেকে জনসাধারনের মাঝে মাস্ক ও হ্যান্টস্যানিটাইজার বিতরন করা হয়। হারুন অর রশিদ খান জনসচেতনতায় পথচারী ও দোকানীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, ঘন ঘন ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে হাত ধোয়া, চায়ের দোকান ও জনপরিবহন বন্ধ রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার জন্য আহবান জানান।
পটুয়াখালীর বাউফলে করোনা প্রতিরোধে নাজিরপুর ইউনিয়ন ছ্ত্রালীগ সাবান, মাস্ক, লিফলেট ও হ্যান্ডস্যানিটাইজার বিতরন করেন। সোমবার ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম রাকিবের নেতৃত্বে দিনব্যাপী এ কার্যক্রম চালানো হয়েছে। এ সময় পটুয়াখালী জেলা পরিষদের সদস্য, বাউফল প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশিদ খান উপস্থিতি ছিলেন। জনসচেতনতার লক্ষে ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ লিফলেট বিতরন করা হয়। এ সময় হারুন অর রশিদ খান জনসচেতনতায় পথচারী ও দোকানীদের করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা, চায়ের দোকান ও জনপরিবহন বন্ধ রাখা সহ সকল প্রকার নিয়ম কানুন মেনে চলার জন্য আহবান জানান।