নভেল করোনা ভাইরাস মোকাবেলায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শীবলি সাদিক তার সংসদীয় এলাকা ঘোড়াঘাট,নবাবগঞ্জ,হাকিমপুর ও বিরামপুরের গরিব অসহায় ও ঘরে ফেরা পরিবারের জন্য নিজ তহবিল থেকে ৪০ হাজার পরিবারকে ১৫দিনের খাবার ঘরে পৌছে দেওয়ার লক্ষে তালিকা প্রস্তুত করছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে। ইতোমধ্যে চাল,ডাল,আটা,লবন,তৈল,ও আলুর প্যাকেটিং তৈরি শুরু হেেয়ছে। এমপি শিবলী সাদিক দিনাজপুর-৬ আসনের ৪ উপজেলার এলাকা পরিদর্শন করে পর্যবেক্ষণ করেছেন। তিনি দলিয় নেতা কর্মীদেরকে দিন মজুর,ভ্যান চালক, অসহায় ও গরিব মানুষের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যায়ে ছাত্রলীগ,যুবলীগ,ও সেচ্ছা সেবকলীগের নেতা কর্মীরা এসব তালিকা শুরু করেছেন। ওই তালিকা এমপি শিবলী সাদিক নিজেই গ্রহন করবেন। যাদের আয় উপার্জন বন্ধ হয়ে গেছে, ঘরে খাবার নাই, তাদের তালিকা করার জন্য নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে প্যাকেটিং করা শুরু হয়েছে। দুই এক দিনের মধ্যেই তিনি নিজে খাবার পৌছে দিবেন। তিনি তার নিজেশ্ব মোবাইল (০১৭১২২৭১৪২৯) নম্বরে তালিকা গ্রহন করছেন।