ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন অবস্থায় থাকা নিম্ন আয়ের হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকালে নাসিরনগর সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট ব্যবসায়ী রুমা গার্মেন্টসের সত্ত্বাধিকারী মোখলেছুর রহমান ভুইয়ার উদ্যোগে কুলিকুন্ডা গ্রামসহ তিনটি গ্রামে ৩‘শ পরিবারের মধ্যে চাল,ডাল,তেল,আটা ও আলুসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় সাবেক ইউপি সদস্য বিশ্বাস আলী,ব্যবসায়ী জসিম মীর,রাসেল ভুইয়া ও রানা ভুইয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
রুমা গার্মেন্টসের সত্ত্বাধিকারী মোঃ মোখলেছুর রহমান ভুইয়া জানান চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে সংখ্যক নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীম হতদরিদ্র মানুষগুলোর পাশে আমার গার্মেন্টসের পক্ষ থেকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করছি। ঢাকাসহ এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে এই কার্যক্রম চলমান থাকবে বলে তিনি জানান।