করোনা ভাইরস প্রতিরোধে আদমদীঘি থানা পুলিশের উদ্যোগে উপজেলা সদরের পুরো এলাকা জীবানুনাশক তরল ছিটিয়ে পরিচ্ছনতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের থেকে উপজেলা সদরকে জীবানুমুক্ত এবং পরিচ্ছন্ন করার এই কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু।
এ সময় থানা কর্মকর্তা ইনর্চাজ জালাল উদ্দীন জানান, মোট ৫ হাজার লিটার পানির ট্রাংকি ধারন ক্ষমতা সম্পন্ন তরল জীবানুনাশক জনবহুল স্থানগুলোতে ছিটানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার সকল স্থানে ছিটানো হবে। সেই সাথে সকল প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় জনগনকে সচেতন থাকা সহ প্রয়োজন ছাড়া বাড়ী থেকে সাধারন মানুষকে বের না হতে আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার আদমদীঘি সার্কেল এ,কে,এম এরশাদ সহ পুলিশ সদস্যরা।