বগুড়ার শেরপুরে সড়ক দূর্ঘটনা থেমে নেই। এক দিনের ব্যবধানে আবারো প্রানগেল রিপন হোসেন নামের এক ট্রাক চালকের। এতে আহত হয়েছে বাসচালক ও হেলপার সহ ৩জন। বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। সোমবার ভোর রাতে এ দূর্ঘটনা ঘটে শেরপুর উপজেলার মহিপুর এলাকার বগুড়া ঢাকা মহাসড়কে।
নিহত ট্রাক চালক রিপন হোসেন (৩০) ভোলা জেলার লালমোহন উপজেলার চাকিতিয়া গ্রামের সুলতান হোসেনের পুত্র।
স্থানীয় ভাবে জানা গেছে, সোমবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার মহিপুর এলাকায় বগুড়াগামী ট্রাকের সঙ্গে বিপরীতমুখী বনশ্রী পরিবহনের একটি যাত্রী বিহীন বাসের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় চালক ভেতরে আটকা পড়ে। ক্ষতিগ্রহস্ত হয় বাসটি। পরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নিয়ে যাওয়ার পথে ওই ট্রাক চালক মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের একটি দায়িত্বশীল জানায়, এ দুর্ঘটনায় বাসের চালক, হেলপার ও ট্রাকের হেলপার আহত হন। তাদেরকেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।