বগুড়ায় শিশু ধর্ষনের চেষ্টা ঘটনায় গোপাল চন্দ্র মহন্ত(২৬)নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার বিকালে শহরের উত্তরচেলোপাড়া সান্দারপট্রি এলাকায়। আটক গোপাল চন্দ্র মহন্ত একই এলাকার রবি মহন্তের ছেলে।
পুলিশের একটি দায়িত্বশীল ও থানায় দায়েরকৃত অভিযোগে সূত্রে জানা যায় যে. রোববার বিকালে শহরের উত্তর চেলোপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী মুকুল চন্দ্র মহন্ত ও তার স্ত্রী কাজে বাসার বাহিরে যান। এ সময় বাড়ীতে খেলারত তার ২৭ মাসের শিশু কন্যা মেঘা সরকারকে পাশ্ববর্তী বাড়ীর গোপাল চন্দ্র তার বাড়ীতে ডেকে নিয়ে যায়। এর একপর্যায়ে সে শিশুটিকে ধর্ষনের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে এলে গোপাল পালিয়ে যায়।
পরে এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হলে পুলিশ সন্ধ্যার পর অভিযান চালিয়ে শহর থেকে গোপালকে গ্রেপ্তার করে।সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে তাকে কারাহাজতে পাঠায় আদালত।