বরগুনার পাথরঘাটায় করোনা ভাইরাস মোকাবেলায় পাথরঘাটার উপজেলার অসহায়, দিনমজুর ও কর্মহীন মানুষ যখন বিপর্যস্ত ঠিক সেই সময় অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন সাংসদ সুলতানা নাদিরা-১১৫।
পাথরঘাটা বিষখালী নদীর তীরবর্তী ১ নং উত্তরন আবাসনে রোববার রাত নয়টার সময় সুলতানা নাদিরা এমপি'র সহযোগিতায় এক প্রতিনিধিদল আবাসন বাসীর মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন ,উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল আলম সুজন, যুবলীগ কর্মী শফিকুল ইসলাম সোহেল, নাজমুল হক রিয়াজ,শফিকুল ইসলাম রিপন সহ উপজেলা ছাত্রলীগ যুবলীগ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তারিকুল আলম সুজন জানান, চার হাজার পরিবারকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহন করা হয়েছে। উপজেলা ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি অসহায় মানুষের দ্বারে দ্বারে রাতে খাবার পৌছে দেয়া হবে।