বিশ্বব্যাপী ভয়ংকর করোনায় সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও দু:স্থ মানুষের সেবায় স্বত:স্ফুর্তভাবে এগিয়ে আসলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভিপি সাইফুল ইসলাম। শুরু থেকেইে সকল মানুষের মধ্যে মাস্ক বিতরনসহ নানাবিধ কল্যাণ কাজে নিয়োজিত থেকে এখন তিনি গরীব ও দু:স্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করছেন।
নিরন্ন ও নি:স্ব দিনমজুরদের হাতে পৌঁছে দিচ্ছেন চাল, ডাল,আলু, তেল,লবন, সাবানসহ প্রয়োজনীয় সামগ্রীর প্যাকেট তুলে দেন। অসহায় মানুষের কাছে এ যেন স্বপ্নের পাওয়া। আবেগ আপ্লুত হয়ে তারা দোয়া করছেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ জিয়া পরিবারের সকল সদস্যদের জন্য। রাজপথের লড়াকু সৈনিক সাবেক তুখোর ছাত্রনেতা ভিপি সাইফুল এসব সামগ্রী বিতরন করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে। এ সময় আগত অসহায় মানুষের প্রতি তিনি সবিনয়ে বললেন, ‘আপনারা যখন যেখানে থাকবেন আপনাদের পাশে আমরা আছি। আপনারা দেশমাতা বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের জন্য দোয় করবেন। আমরা খালেদা ও তারেকের সৈনিক হিসেব সবসময় আপনাদের পাশে অতীতেও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো’। এ সময় বিপদের মুহুর্তে খাদ্যসামগ্রী পেয়ে দু:স্থ মানুষেরা আবেগে আপ্লুত হয়ে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এ্যাড: নাজমুল হুদা পপন, জেলা কৃষকদলের সাধারন সম্পাদক ফার্মার রফিকুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির সদস্য ইব্রাহিম হোসেন, জেলা বিএনপির সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপি নেতা সহাকারী অধ্যাপক আলীমুর রাজী তরুন, খসরু আহমেদ, শহিদুল ইসলাম, মুসা আলম, আনোয়ার হোসেন, মোফাজ্জল হোসেন, আনোয়ার হোসেন, আনোয়ার হোসেন-২, হোসেন আলী, আতাউর রহমান, জহুরুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছামছুল হক রোমান, শহর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি মাহবুব হাসান লেমন, ছাত্রদল নেতা সেলিম রানা, সোহেব ইসলাম অভি প্রমুখ।