আমতলী উপজেলার ৩’শ ৫০ হতদরিদ্র পরিবারের মাঝে করোনা ভাইরাসের আপাদকালিন খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে ও রোববার সকালে উপজেলার ৭ টি ইউনিয়ন ও আমতলী পৌরসভার খাদ্য সামগ্রী সামাজিক সুরক্ষা বজায় রেখে বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ও ২ কেজি ডাল দেয়া হয়েছে। খাদ্য সহায়তা বিতরণ কালে উপস্থিত ছিলেন বরগুনা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বকর সিদ্দিকীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, করোনা ভাইরাসের আপাদকালিন সময়ে সামাজিক সুরক্ষা বজায় রেখে উপজেলার ৩’শ ৫০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।