বগুড়ার শেরপুরে মাত্র ৩দিনের ব্যবধানে আবারো ২টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্য ট্রাকের চালক হেলপার আহত হয়েছেন।
রোববার ভোরে শেরপুর উপজেলার বগুড়া-ঢাকা মহাসড়কের হাজিপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শেষ খবর পর্যন্ত নিহত ট্রাক চালক ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় একটি সূত্রে জানা গেছে ,রোববার ভোর আনুমানিক সোয়া ৫টার দিকে বগুড়ামুখী একটি মিনি ট্রাকের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় এর চালক আহত অবস্থায় ভিতরে আটকা পড়ে।
খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত ট্রাক চালককে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তিনি মারা যান।
শেরপুর ফায়ার সার্ভিসের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানান ,দুর্ঘটনায় অপর ট্রাকের চালক হেলপার আহত হয়েছে। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি ট্রাক হেলপারের অবস্থা আশঙ্কা জনক।
উল্লেখ্য, মাত্র ৩দিন আগে লাগাতার ২দিনের অনুরুপ ট্রাকে ট্রাকে সংঘর্ষে ১০জন নিহত ও ২০ জন আহত হয়।