আপনারা দয়া করে বাসায় অবস্থান করুন জরুরী প্রয়োজন ছাড়া বাইরে অহেতুক ঘোরাঘুরি ও আড্ডাবাজী করবেন না । এমন ভাবে সচেতনতা মরণঘাতী ভাইরাস নভেল করোনা(কোভিট-১৯) প্রতিরোধে উপজেলা জুড়ে জনসচেতনতায় সৃষ্টি করতে সর্বদা কাজ করে যাচ্ছেন বগুড়ার শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার ভূমি জামশেদ আলাম। হাতে মাইক, লিফলেট নিয়ে প্রতিদিন সকাল থেকে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন এই দুই কর্মকর্তা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে শুনাচ্ছেন সচেতনতার বাণী। ভোক্তা অধিকার নিশ্চিত করণ এবং নিত্য প্রয়োজনীয় পন্যের দ্রব্যমূল্য যেন বৃদ্ধি করতে না পারে সেজন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন তারা। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় বিভিন্ন দ্রব্যের মূল্য যাচাই করছেন এবং অতিরিক্ত মূল্যে পণ্যসামগ্রী বিক্রি না করার জন্য দোকানীদের সতর্ক করছেন প্রতিনিয়ত।
উপজেলার বিভিন্ন এলাকার হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর রাখেন এবং সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন ও সতর্ক থাকার নির্দেশ দেন। নিয়মিত উপজেলার বিভিন্ন এলাকার হাট বাজার ও এলাকার লিফলেটের মাধ্যেমে জনসচেতনতা প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উপজেলা জুড়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিংয়ের মাধ্যমে সবাইকে সচেতন হতে আহবান জানানো হচ্ছে। কেউ কোন রকম গুজব ছড়াবেন না, কান দেবেন না, জনসমাগম এড়িয়ে চলুন, হাত মেলানো কোলাকুলি বিরত রাখুন। হাত ধুলে বার বার, ঝুঁকি কমে করোনার। সাধারন মানুষের মাঝে করোনাভাইরাস ছড়ানোর বিষয় তুলে ধরে এবং লক্ষন গুলো সম্পর্কে অবহিত করছেন সর্বদা।
অপরদিকে একই মটর সাইকেলে এক জনের অধিক লোক উঠলে এবং অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া,মাক্স না ব্যাবহার করাই গুনতে হচ্ছে জরিমানার টাকা। এমন ভাবেই উপজেলার মানুষকে সুরক্ষিত রাক্ষতে তাদের এই প্রয়াস।
এ বিষয়ে সাধারন মানুষদের সাথে কথা বললে তারা বলেন, অনেক ভাগ্যকরে আমরা এই দুই অফিসার কে পেয়েছি যার ফলে আমরা অনেকটাই সুরক্ষিত। আমরা চাই এমন ভাবেই শেরপুর বাসীকে সেবা দিবেন তারা।
এ প্রসঙ্গে সহকারী কমিশনার ভূমির সাথে কথা বললে তিনি বলেন,
জনগনকে সেবা আমরা সর্বদা দিয়ে যাচ্ছি। সরকার থেকে নেওয়া বিধি নিষেদের বিষয়ে আমরা মানুষের মাঝে সচেতনতায় কাজ করে যাচ্ছি। এসব বিষয় কেউ না মানলে তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে বাধ্য হচ্ছি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ বলেন, করোনাভাইরাস প্রতিরোধে সরকারের নেয়া পদক্ষেপে আমরা কাজ করে যাচ্ছি। উপজেলা জুড়ে আমরা হ্যান্ড স্যানিটাইজার মাক্স ও লিফলেট বিতরন করছি। জনগনকে সেবা দিতে আমরা সর্বদা বদ্ধ পরিকর। জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসন প্রতিনিয়ত কাজ করে যাবে।