বগুড়ার সান্তাহার পৌর এলাকায় এক মায়ের পরকীয়া ঘটনায় তার প্রেমিককে রড় দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ঘটনায় ছেলে ও তার মাকে গ্রেফতার করেছে পুলিশ।ঘটনাটি ঘটেছে শহরের ইয়ার্ড কলোনি এলাকায়। বৃহস্পতিবার শহরের ইয়ার্ড কলোনি এলাকা থেকে মা ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর এলাকার ইয়ার্ড কলোনীর মৃত রানা মাসুদের স্ত্রী সীমা বেগম (৪০)এবং তার ছেলে বাঁধন (২৫)। এ ঘটনায় মা ও ছেলের বিরুদ্ধে আদমদীঘি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আদমদীঘি উপজেলার সান্তাহার ইয়ার্ড কলোনি (স্টেশন এলাকা) সীমার সাথে একই এলাকার বাবু (২৮) নামের এক যুবকের পরকীয়া সর্ম্পক গড়ে উঠে। তারই সুযোগ নিয়ে সীমার বাড়িতে মাঝে মাধ্যে আসা-যাওয়া ও রাত্রীযাপন করা শুরু করে বাবু। একপর্যায়ে সীমার ছেলে বাঁধন বিষয়টি জেনে ফেলে এবং একাধিকবার বাবুকে তাদের বাড়িতে আসতে নিষেধ করে। কিন্তু ছেলের নিষেধ সর্তেও বাবু ওই বাড়ীতে আসা-যাওয়া করতে থাকে। গত বৃহস্পতিবার ভোররাতে বাঁধন তার মা ও তার প্রেমিতা বাবুকে হাতে নাতে আটক করে। এর একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে সে রড় দিয়ে মায়ের পরকীয়া প্রেমিক বাবুর মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে মা-ছেলে মিলে লাশটি হার্ভে স্কুলের সামনে নিয়ে এসে পৌরসভার ডাস্টবিনের কাছে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে মা-ছেলেকেও গ্রেফতার করা হয়।
এবিষয়ে আদমদীঘি থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক )জালাল উদ্দীন জানান, বৃহস্পতিবার রাতে হত্যা ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ রাতেই মা ছেলেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করে।