শুক্রবার বিকেলে বগুড়ার সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতার ব্যক্তিগত উদ্যোগে নোভেল করোনা ভাইরাস প্রতিরোধের জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পৌর শহরের রেলগেট এলাকায় লিফলেট ও স্যাভলন সাবান বিতরন করা হয়েছে। লিফলেট ও স্যাভলন সাবান বিতরণ উদ্বোধন করেন সান্তাহার সরকারি কলেজ ছাত্রলীগ নেতা তানভী রহমান তনু। এ সময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহাগ, হাসান রহমান, রাতুল, পিয়াল, অনিক, রিদয়, পল্লব, নিলয়, ইয়ামীন, অনিকা, খুশবো, প্লাবন, সৌরভ, মেহেদী প্রমুখ।