বগুড়ার আদমদীঘি উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সান্তাহার পৌর শহরের বিভিন্ন মহল্লায় গরীব ও অসহায় মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১ টায় সান্তাহার পৌর শহরের ডাকবাংলোর সামনে থেকে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা ছাত্রলীগের নেতা মশিউর রহমান সজল। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা জাফরান হোসেন, একরামুল হক শুভ, আহসান হাবীব জয়, মোর্শেদ, মিরাজ, নাহিদ প্রমুখ।
প্রায় এক হাজার বোতল হ্যান্ড স্যানিটাইজার ও ২ হাজার মাস্ক বিতরণ করা হয়। এ ছাড়া তাদের নোভেল করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। সচেতনা মূলক লিফলেট প্রচারের মাধ্যমে জন সাধারণের মাঝে প্রচার করা হয় আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাঁশি, স্পর্শ ও পশু-পাখি মাধ্যমে এ ভাইরাস ছড়াতে পারে। সাবান ও পানি দিয়ে হাত ধোয়া, হাত না ধুয়ে চোখ-মুখ-নাক স্পর্শ না করা, হাঁচি-কাঁশি দেয়ার সময় মুখ ঢেকে রাখা, অসুস্থ পশু-পাখির সংস্পর্শে না আসা ও মাছ-মাংস ভাল ভাবে রান্না করে খেলে এ ভাইরাস প্রতিরোধ করা যাবে এমন লিফলেট বিতরন করছেন।