বিরলে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনা বৃদ্ধিতে পৌর কাউন্সিলর হাফিজুর রহমানের অর্থায়নে পৌরশহরে ৫ শতাধিক মাস্ক রিক্সা ভ্যান চালক, ইজিবাইক চালক ও সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও পৌরশহরের বকুলতলা মোড়ে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস চালু করতে হাত ধোয়ার উপকরণ স্থাপন করা হয়েছে।
সোমবার দুপুরে মাস্ক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাারণ সম্পাদক রমা কান্ত রায়, থানার কর্মকর্তা ইনচার্জ শেখ নাসিম হাবিব, পৌর কাউন্সলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।