দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের টিনের চালা মেরামতের কাজ করার সময় চালা থেকে পড়ে গোলাম রব্বানী (২৮) নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
ঘটনাটি রোববার বিকেল সাড়ে ৪টায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের খড়মপুর গ্রামের ঘটলেও রাত সাড়ে ১১টায় রংপুরে মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়েছে। গোলাম রব্বানী খড়মপুর গ্রামের মৃত আবদুল হাইয়ের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গোলাম রব্বানী খড়মপুর গ্রামের আবদুল কুদ্দুস মাস্টারের বাড়ির ঘরের টিনের চালা মেরামত করার সময় ঘরের বর্গার ওপর থেকে পড়ে যান। এ সময় তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু ঘটে।