সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার পোষ্ট অফিস পাড়ায় একটি কোচিং সেন্টারের মালিক কে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার বিকেলে আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের হাকিম আবদুল্লাহ বিন রশিদ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, সরকারি নির্দেশ অমান্য করে সান্তাহার পৌরসভার পোষ্ট অফিস পাড়ায় শিওর পাশ নামের একটি কোচিং সেন্টার চালু রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আদালত সেখানে অভিযান পরিচালনা করে। আদালত কোচিং সেন্টার খোলা অপরাধে কোচিং সেন্টারের মালিক শাকিল হোসেনের তিন হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। শাকিল হোসেন নওঁগা সদর উপজেলার সাহাপুর গ্রামের খায়রুজ্জামানের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের হাকিম আবদুল্লাহ বিন রশিদ শহরের দরিদ্র মানুষের মাঝে বিনামুল্যে মাক্স ও লিফলেট বিতরন করেন।