মুজিববর্ষ উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোনের নামে প্রতিষ্ঠিত জেলার গৌরনদী উপজেলার আমেনা বেগম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্যোগে দিনভর ফ্রি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে দুই শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা করা হয়েছে।
মাসব্যাপী এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধণ করেন গৌরনদী পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান। ডাঃ শাহনাজ রুবির নেতৃত্বে একাধিক চিকিৎসকেরা এলাকার অসহায় ও দরিদ্র পরিবারের রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। অপরদিকে গৌরনদী উপজেলার মাহিলাড়া এএন মাধ্যমিক বিদ্যালয়ে মুজিববর্ষ উপলক্ষে তিনটি দেয়াল পত্রিকার উদ্বোধণ করেছেন প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।