দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটচাষীদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিনামূল্যে পাটবীজ বিতরণের শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়ামিন হোসেন, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা হিরা চন্দ্র রায়, সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মহেশ চন্দ্র রায় সহ আরও অনেকে। উল্লেখ্য যে, এই চলতি মাসের মধ্যে উপজেলার ২ হাজার কৃষকের মাঝে ২হাজার কেজি পাটবীজ বিতরণ করা হবে।