মোল্লাহাটে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও জাতীয় শিশু দিবস-২০২০ উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উদ্যাপনে সকাল সাড়ে ৭টায় উপজেলা পরিষদ চত্বরে মঞ্চায়িত জাতির জনকের প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা আ’লীগ, মোল্লাহাট থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ, ছাত্রলীগ, প্রেস ক্লাব মোল্লাহাট, সরকারী জাতির জনক বঙ্গবন্ধু মহিলা মহা-বিদ্যালয়, কে,আর, কলেজ ও সরকারী ওয়াজেদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি। পরে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তলোন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাফ্ফারা তাসনীনের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানা, বিশেষ অতিথি ছিলেন-উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মন্ডলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমূখ।