বগুড়ার নন্দীগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকালে পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন আখতার, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার বানুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এরপর বাসষ্ট্যান্ড বঙ্গবন্ধু চত্বরে আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে। পরে দলীয় কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও জেলা আ.লীগ নেতা আনোয়ার হোসেন রানা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান, আ.লীগ নেতা মোরশেদুল বারী, মখলেছুর রহমান, মুকুল হোসেন, কালিপদ রায়, তীর্থ সলিল রুদ্র, আবদুল্লাহেল বাকী, সুজন প্রামানিক, আবদুর রাজ্জাক, শ্রমিকলীগের সাধারন সম্পাদক সরফুল হক উজ্জল, যুবলীগের সহ-সভাপতি আবদুস সালাম, স্বেচ্ছা সেবকলীগের কামরুল হাসান সবুজ, তাতী লীগের সভাপতি আবু নোমান, পৌর শ্রমিক লীগের সভাপতি এনামুল হক, সাধারন সম্পাদক সানোয়ার হোসেন, ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক আল নোমান নাদিম, আবু তৌহিদ রাজীব, পৌর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম প্রমূখ। সভাশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।