মুজিববর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে প্রাণিসম্পদ উদ্যোক্তাদের অনলাইনের মাধ্যেমে বিভিন্ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে “স্বপ্ন ছোঁয়ার সিঁড়ি” ওয়েব সাইট ও ইউটিউব চ্যানেলের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৬ মার্চ সোমবার রাত ৯টায় সংসদ সদস্যের দুবলাগাড়ীস্থ নিজ বাসভবনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। স্বপ্ন ছোঁয়ার সিঁড়ির উদ্যোক্তা ও সমন্বয়ক জাতীয় জনপ্রশাসন পদক প্রাপ্ত ভেটেরিনারি সার্জন ডাঃ মো. রায়হান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জামশেদ আলাম রানা, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. আমির হামজা, শেরপুর থানার কর্মকর্তা ইনচার্জ হুমায়ুন কবীর, শহর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ মকবুল হোসেন প্রমুখ।