বাগেরহাটের ফকিরহাট উপজেলার সিংগাতীর হোগলডাঙ্গা এলাকায় মিথ্যা পান চুরির অপবাদ দিয়ে প্রতিপক্ষরা বাড়ী থেকে ধরে এনে ওহিদ মোড়ল (২৩) নামের এক দিনমজুরকে বেধড়ক মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি রোববার দুপুর ২টায় ওই এলাকায় ঘটেছে। এ সময় প্রতিপক্ষরা ওহিদ মোড়লের বাড়ী থেকে একটি গরু নিয়ে যায়, যা পরবর্তীতে মডেল থানা পুলিশ ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে গরুটি ফেরত দেয়। হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের পুত্র আহত ওহিদ মোড়ল বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ব্যাপারে আহতের স্ত্রী রিমা বেগম নিজ বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ্য করে করে ফকিরহাট মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।