করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইতালির ২০০৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা। সহায়তার জন্য তহবিল গঠনের ঘোষণা দিয়েছে তারা। বিশ্বজয়ী দলটির অধিনায়ক ফাবিও কানাভারো রোববার এই উদ্দ্যোগের কথা জানান।
“আমি ও আমার ২০০৬ বিশ্ব চ্যাম্পিয়ন দলের বাকি সতীর্থরা আবার মাঠে নেমেছি নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে জরুরি অবস্থায় আমাদের দেশকে সাহায্য করতে ইটালিয়ান রেড ক্রিসেন্টের জন্য তহবিল সংগ্রহে কাজ করছি।” “আপনিও আমাদের দলের অংশ হতে পারেন। মিলিতভাবে আমরা এখনও জিততে পারি।” নভেল করোনাভাইরাসে চীনের পর সবচেয়ে বাজে পরিস্থিতিতে আছে ইতালি। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ৩৬৮ জনের মৃত্যু হয়েছে; মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০৯ জন।