মধ্যরাতে কুড়িগ্রামে বাংলাট্রিবিউনের জেলাপ্রতিনিধি আরিফুলইসলামকে বাড়ি থেকে তুলে এনে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডও জরিমানা করার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধনঅনুষ্ঠিত হয়।
রোববার সকালে নবাবগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সমানে মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মোঃ ছানা উল্ল্যাহ, সহ-ভাপতি মোঃ জুলহাজুল কবীর ও সাধারণ সম্পাদক মোঃ হাসিম উদ্দিন প্রমুখ।
এসময় প্রেসক্লাবেরসহ-সভাপতি মোঃসুলতানমাহমুদ,যুগ্ম সাধারন সম্পাদক বিপ্লব কুমার ,ডি কে মহন্ত, সাংগঠনিক সংম্পাদক মোঃ আতিকুল ইসলাম,সাংবাদিক অলিউর রহমান মিরাজ, রোকনুজ্জামানসহ স্থানীয়বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এরআগে, শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে মাদক বিরোধী অভিযানে কুড়িগ্রাম শহরের চড়ুয়াপাড়ার বাড়ি থেকে আরিফুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত মাদকের মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।