বৈরি আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই দিনাজপুরের বীরগঞ্জে নব-নির্মিত “শাপলা ব্রীজের” শুভ উদ্বোধন করেন দিনাজপুর -১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। মুজিববর্ষ উপলক্ষে ১৪ মার্চ শনিবার রাতে উপজেলার মোহনপুর ইউনিয়নে উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে ১ কোটি ৭৩ লাখ টাকা ব্যয়ে নব-নির্মিত “শাপলা ব্রীজ” এর উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর এলজিইডি নির্বাহী প্রকৌশলী এসএম জাকিউর রহমান, উপজেলা প্রকৌশলী আবদুল মান্নাফ, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আওয়ামী লীগের যুগ্¥ সাধারণ সম্পাদক মো. শামীম ফিরোজ আলম,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহ্বায়ক মো. কামাল হোসেন, মোহনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. তাইজুল ইসলাম ও সাধারন সম্পাদক প্রভাষক জিয়াউর রহমান জিয়া প্রমুখ।