রাজশাহীর তানোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা মটরসাইকেল চালক ধান ব্যবসায়ীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। (আজ) গতকাল রোববার দুপুর ১২টার দিকে তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে এঘটনা ঘটে। ওই মটরসাইকেল চালক ধান ব্যবসায়ীর নাম রেউাউল ইসলাম (৪০)। তিনি তানোর পৌর এলাকার সমাসপুর গ্রামের মোহাম্মদ দুখু মিয়ার পুত্র ও বিশিষ্ট ধান ব্যবসায়ী। এ ঘটনায় রাজশাহী মহনগরীর বোয়ালিয়া থানা এলাকার টিকাপাড়ার মোশাররফের পুত্র বাস চালক তালাশ (৩৫) কে আটক করেছে তানোর থানা পুলিশ। অপর দিকে ঘাতক বাসটি থানা হেফাজতে নিয়েছে পুলিশ। তানোর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, আমনুরা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী যাত্রীবাহী বাস চট্র-মেট্রো জ ০৪-০১৭৮ তানোর-মুন্ডুমালা সড়কের বুড়াবুড়ি তলা নামক স্থানে তানোর থেকে মুন্ডুমালা গামী মটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগলে মটরসাইকেল চালক বাসের নিচে চাপা পড়ে। এ সময় ঘটনাস্থলেই মৃত্যু হয় এবং মটরসাইকেলটি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যায়।
এব্যাপারে তানোর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান বলেন, চালকে আটক ও বাসটি থানায় নেয়া হয়েছে। তিনি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের থানায় নেয়া হয়েছে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।