শনিবার বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার দারুল উলুম মাদ্রাসার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা ও সাবেক সাংসদ কছিম উদ্দীন আহম্মেদের সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সান্তাহার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন, পরিচালনা কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আলী সরদার স্বপন, বিশিষ্ট চিকিৎসক হামিদুর রহমান রানা, মাদ্রাসার মুহাতামিম মাওলানা মাহবুবুল ইসলাম, শিক্ষক মুফতি ফিরোজ আহম্মেদ, হাফেজ খায়রুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে পুনরায় কছিম উদ্দীন আহমে§দ কে সভাপতি ও আহম্মেদ আলী সরদার স্বপন কে সাধারন সম্পাদক করে চার বছর মেয়াদের নতুন কমিটি ঘোষনা করা হয়। আলোচনা শেষে করোনা ভাইরাস থেকে দেশ ও সারা পৃথিবীর মানুষ কে রক্ষার জন্য মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহাতামিম মাওলানা মাহবুবুল ইসলাম। এলাকার সহ¯্রাধিক মানুষ এই মোনাজাতে অংশ নেন ।