দিনাজপুরের ঘোড়াঘাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ ২০২০ উপলক্ষ্যে ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কর্তৃক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে পরিচ্ছন্ন গ্রাম-পরিচ্ছন্ন শহর কর্মসূচির শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকল ১০ টায় উপজেলা পরিষদ প্রশাসন হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবদুর রাফে খন্দকার সাহানশা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস ছাত্তার মিলন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অতুল চন্দ্র রায়। আলোচনা সভায় সিংড়া ইউপি চেয়াম্যান আবদুল মান্নান মন্ডল, বুলাকীপুর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান লাভলু ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।