দিনাজপুরর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ২৫ তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার জয়নগরে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর চত্তরে সদস্য সমাবেশ,আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন,সচীব আলিমুর রাজি খন্দকার, সহ সভাপতি খায়রোল আলম, এলাকা পরিচালক আবু মুসা, আশরাফুল আলম,শিশির কুমার সরকার, শফিকুল ইসলাম,দিলবাহার খাতুন,নিলুফার আক্তার ,সুলতানা শাহনাজসহ আরো অনেকে। আলোচনা শেষে বার্ষিক রিপোর্টের ভিত্তিতে আবাসিক,বানিজ্যিক ও সেচের সেরা গ্রাহক সদস্যদের মধ্যে পুরুষ্কার প্রদান করা হয়। সব শেষে অংশ অনুষ্ঠানে গ্রহনকারী পল্লী বিদ্যুৎ সদস্যদের মধ্যে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।