দিনাজপুরে মানবাধিকার প্রতিবেদন তৈরীতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম এর আয়োজনে ও ইউএনডিপি বাংলাদেশ মানবাধিকার কর্মসূচীর অর্থায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২০জন ইলেকট্রনিক্স এ- প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কর্মশালায় বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা এর ব্যবস্থাপনায় প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ভাষানটেক সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন, বাংলা ভিশন টেলিভিশনের সিনিয়র সাংবাদিক নাসরীন গীতি।
উক্ত দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সার্বিক তত্তাবধানে বিকালে কর্মশালার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের সভাপতি এনামুল কবীর রূপম, সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামাল।
এছাড়াও বক্তব্য শেষে সমাপনী অনুষ্ঠানে কমর্শালায় অংশগ্রহনকৃত সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন প্রধান অতিথি।
এর আগে সকাল সাড়ে ৯টায় দিনব্যাপী কর্র্মশালার শুভ উদ্বোধন করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। এ সময় কোতোয়ালি থানার কর্মকর্তা ইনচার্জ মো. মোজাফ্ফর হোসেন।