মুজিব শতবর্ষকে সামনে রেখে “মুজিববর্ষের অঙ্গীকার মাদক করবো পরিহার” এই প্রতিপাদ্যকে বাস্তবায়িত করার লক্ষ্যে কারান্তরীন বন্দীদের সাথে জেলা কারাগার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে তাদের মাদক বিরোধী শপথ পাঠ করান প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।
বৃহস্পতিবার মাদক বিরোধী সচেতনতা সৃষ্টিতে কারান্তরীন বন্দীদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মাদক বিরোধী সচেতনতার মতবিনিময় সভায় কারা বন্দীদের উদ্দ্যেশে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম বলেন, মাদক সমাজকে গ্রাস করছে, এই মাদকের গ্রাস থেকে বিরত রাখতে সরকার কঠোর কর্মসূচি গ্রহন করেছেন। এ মাদক শুধু নিজেকে ধংস করে না, সমাজ ও দেশকেও ধংস করে। আসুন আমরা মাদককে নির্মূল করে একটি সুন্দর জাঁতি গঠন করতে, সরকারের কর্মসূচি সফল করতে সার্বিক সহযোগিতা করি। সভা শেষে মাদক বিরোধী শপথ পাঠ করান প্রধান অতিথি।
সভায় জেলা কারাগারের জেল সুপার মোঃ বজলুর রশীদ আখন্দ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর এর সহকারি পরিচালক মোঃ রাজিউর রহমান।