পাবনার চাটমোহরে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষায় গণমাধ্যম এবং সমাজ ভিত্তিক সংগঠণের ভূমিকা ’শীর্ষক মতবিনিময় সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় চাটমোহর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ ও পক্ষাঘাতগ্রস্থ পুনর্বাসন কেন্দ্র আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাটমোহর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ জসিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে সিআরপি কর্মকর্র্তা মোঃ জাকির হোসেন,ব্রাক ম্যানেজার মোক্তার হোসেন,দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,শিক্ষক এম এ জিন্নাহ,সাংবাদিক সঞ্জিত সাহা কিংশুক প্রমূখ বক্তব্য রাখেন।