বরিশালের উজিরপুরে এসিল্যান্ডের হস্তক্ষেপে বাল্য বিবাহ থেকে মুক্তি পেল দুই কিশোরী। বুধবার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামের আকবর আলী বেপারীর ১৫ বছরের কিশোরী মেয়েকে ও একই উপজেলার পূর্ব হারতা গ্রামের আবদুল জলিল বেপারীর মেয়ে (১৬) কে তথ্য গোপন করে প্রশাসনকে ফাঁকি দিয়ে জোর পূর্বক বাল্য বিবাহ দিতেছিলো।
উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তীকে পাঠিয়ে বিয়ে বন্ধকরে দেয়। থানা পুলিশের এসআই মাহাতাব উদ্দিন আবদুল জলিলকে অটক করে অটককরে মোবাইল কোর্টের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। আকবর বেপারী ও জলিল ভিন্ন ভিন্ন লিখিত দেন প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিবাহ দেবে না বলে মুচলেকা প্রদান করেন।
এসময় স্থানীয় ইউপি সদস্য মোশারেফ হোসেন, উজিরপুর পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী উপস্থিত ছিলেন।