বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ওষুধ প্রশাসন দিনাজপুরের সহকারী পরিচালক এস.এম সুলতানুল আরেফিন এর সভাপতিতে প্রধান অতিথি
দিনাজপুরের জেলা প্রশসাক মোঃ মাহমুদুল আলম বলেছেন, করোনা ভাইরাসকে সামনে রেখে যারা মাস্ক-হ্যান্ড স্যানিটাইজারের কৃত্রিম সংকট করে অতিরিক্ত মুনাফা লুটছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নেশা করার জন্য ব্যথার ট্যাপেন্টডল ট্যাবলেট ঔষধের দোকানে বিক্রয় হচ্ছে। ৩ দিনের মধ্যে সকল ফার্মেসি থেকে ওই ট্রাবলেটটি প্রত্যাহার করতে হবে। কোন ঔষধের দোকানে যদি তা পাওয়া যায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন প্রকার এন্টিবায়োটিক বিক্রয় করলে আইনানুগ ব্যবস্তা গ্রহন করা হবে।
উল্লেখ্য, জেলা প্রশাসনের আয়োজনে এবং ওষুধ প্রশাসন দিনাজপুরের সহযোগিতায় করোনা ভাইরাস এর আবির্ভাবে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের মূল্য বৃদ্ধি ও ট্যাপেন্টডল, এন্টিবায়োটিক সহ অন্যান্য ঔষধের ব্যবহার রোধকল্পে ওষুধ কোম্পানীর ডিপো ইনচার্জ, আর.এস.এম ও বি.সি.ডি.এস সদস্যদের সাথে মত বিনিময় সভা হয়। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শরিফুল ইসলাম। বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন এসকেএফ ফার্মাসিটিক্যালস এর আর.এস.এম নির্মল কুমার রায়, ঢাকা মেডিকেল ষ্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ মিনারুল, জেসন ফার্মাসিটিক্যালের প্রতিনিধি, এসিআই লিঃ এর ডিপো ইনচার্জ মোঃ মমিন।