বগুড়ায় প্রবাস থেকে আসা দুই ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। অন্যদিকে ইটালি থেকে সদ্য দেশে আশা অন্য একজনের বিষয়ে খোঁজ খবর করা হচ্ছে। এদের মধ্যে সদর উপজেলায় ইতালি ফেরত একজন এবং সোনাতলা উপজেলায় কুয়েত থেকে কাতার ফেরত একজন।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু।
তিনি জানান, সদর উপজেলায় যিনি আছেন তিনি ইতালি থেকে ফেরত উনি ৭ মার্চ এবং সোনাতলা উপজেলার কুয়েত থেকে কাতার হয়ে দেশে ফিরেছেন ৮ মার্চ।
এদিকে সদরের হাজরাদীঘি এলাকায় ইটালী ফেরত এক ব্যাক্তির বিষয়ে স্থানীয়রা প্রথমে বগুড়া সদর থানা পুলিশের কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক)এসএম বদিউজ্জামানকে জানালে তিনি মঙ্গলবার রাতে বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সামির হোসেন মিশুকে অবহিত করেন।তিনি বিষয় সমপর্কে গতকালই খোঁজ খবর করা শুরু করেছেন।
তাছাড়া ইত্বমধ্যই দেশে আসা দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছেএমন বিষয় ,নিশ্চিত করে এই স্বাস্থ্য অধিকর্তা জানান, আগামী দুই সপ্তাহ তাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। তবে কারও শরীরে এখন পর্যন্ত করোনার কোনো লক্ষণ পাওয়া যায়নি বলে তিনি নিশ্চিত করেন।