দিনাজপুর পৌরবাসী দীর্ঘদিন ধরে মশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে। কোন ধরনের মশক নিধন কার্যক্রম না থাকায় এবং যত্রতত্র ময়লা-আবর্জনার বাগারে মশার বংশ ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নানা ধরনের রোগে পৌরবাসী আক্রান্ত হচ্ছে।
দিনাজপুর শহরের ১১নং ওয়ার্ডে মশক নিধন ওষুধ স্প্রে ছিটানোর কার্যক্রম শুরু হয়েছে।
তবে বুধবার থেকে পৌর এলাকায় মশা নিধন অভিযান সিমিত আকারে শুরু হয়েছে। হটাৎ করে দেখা যায়, গতাকাল সকালে শহরের ১১নং ওয়াডস্থ ঈদগাহ আবাসিক এলাকায় মশা নিধন কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম উদ্বোধন করেন দিনাজপুর পৌরসভার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. সানোয়ার হোসেন সরকার। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার পয়ঃপ্রণালী শাখা প্রধান কর্মকর্তা মো. নাঈম হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, পৌরবাসী মনে করছে এ কার্যক্রম যেন অতীতের মতো লোক দেখানো না হয়।