হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পাবনার চাটমোহরে মঙ্গলবার এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ এস কে এম শুয়াইবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ পাবনা জেলা সভাপতি ডাঃ মোঃ গোলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন থানার ওসি সেখ মোঃ নাসীর উদ্দিন ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম। বক্তব্য দেন,আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরনিয়া,ডাঃ রুহুল কুদ্দুস ডলার,পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম মসীহ,দৈনিক চলনবিল সম্পাদক রকিবুর রহমান টুকুন প্রমূখ। সভায় জানানো হয়,চাটমোহর উপজেলায় ৬৪ হাজার শিশুকে এমআর (হাম-রুবেলা) টিকা দেওয়া হবে।